ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আধুনগর ৩ নং ওয়ার্ড মচদিয়া এলাকায় ভাঙ্গা পরিদর্শন করলেন আধুনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব নাজিম উদ্দীন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের মছদিয়া-সর্দানী পাড়ার বিকল্প সড়কটি বন্যার পানির তীব্র স্রোতে ভেঙে যাওয়ায় এলাকা পরিদর্শন করেছেন আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন।

শনিবার(১১ জুলাই) ক্ষতিগ্রস্ত সড়রকটি সরেজমিনে পরিদর্শন করে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

স্থানীয়রা জানান, সড়কটি ভেঙে যাওয়ায় মছদিয়া-সর্দানী পাড়াসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। দ্রুত সংস্কার না হলে দুর্ভোগ আরও বাড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন বলেন, বন্যার কারণে বিকল্প সড়কটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। দ্রুত সংস্কারের ব্যবস্থা নিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে, যাতে মানুষের চলাচল স্বাভাবিক করা যায়।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

আধুনগর ৩ নং ওয়ার্ড মচদিয়া এলাকায় ভাঙ্গা পরিদর্শন করলেন আধুনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব নাজিম উদ্দীন

আপডেট সময় : ০৪:৩২:২৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬