ঢাকা ১২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাপের কামড়ের পর জীবনের লড়াই, হাতে মৃত সাপ নিয়ে হাসপাতালে রোগী

পঞ্চগড়ে একই দিনে পৃথক দুটি ঘটনায় সাপের কামড়ে আহত হয়েছেন দুই ব্যক্তি। তাদের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসা নিতে আসার সময় সঙ্গে নিয়ে আসেন তাকে কামড় দেওয়া মৃত সাপটি। শনিবার দুপুরে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। চিকিৎসকরা সাপটি দেখে বিষধর বলে শনাক্ত করেন এবং আক্রান্ত ব্যক্তিকে তাৎক্ষণিক বিষের প্রতিষেধক প্রদান করেন।সাপে কাটা রোগীরা হলেন আটোয়ারী উপজেলার চুচুলী বটতলী এলাকার নজরুল ইসলাম এবং বোদা উপজেলার ময়দানদিঘি ইউনিয়নের সরকারপাড়া এলাকার উমর ফারুক।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার সকালে নিজ বাড়ির খড়ির ঘরে কাজ করার সময় নজরুল ইসলামকে একটি সাপ কামড় দেয়। স্বজনরা সাপটিকে মেরে ফেলেন এবং সেটি সঙ্গে নিয়েই বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছান। সাপটি দেখে প্রাথমিকভাবে এটিকে কোবরা বা গোখরা বলে ধারণা করছেন স্থানীয়রা। চিকিৎসকরা সাপটি দেখে বিষধর বলে নিশ্চিত হয়ে রোগীকে দ্রুত এন্টিভেনাম বা বিষের প্রতিষেধক প্রয়োগ করেন
অন্যদিকে, একই দিন দুপুরে বোদা উপজেলার একটি পাটক্ষেতে কাজ করার সময় সাপের কামড়ে আহত হন উমর ফারুক। তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তাকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।নজরুল ইসলামের বাবা ইউনুস আলী বলেন, খড়ির ঘরে কাজ করার সময় সাপটি হঠাৎ ছেলেকে কামড় দেয়। পরে সাপটি মেরে আমরা হাসপাতালে নিয়ে আসি। এখানকার চিকিৎসকরা ইনজেকশন দিয়েছেন, এখন সে সুস্থ আছে।
বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. লুৎফুল কবীর বলেন, শনিবার সাপে কাটা দুই রোগী হাসপাতালে এসেছিলেন। তাদের মধ্যে নজরুল ইসলামকে বিষধর সাপ কামড় দিয়েছিল, তাই তাকে দ্রুত এন্টিভেনাম দেওয়া হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত। অপর রোগী উমর ফারুককে হাসপাতালে পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে।বর্ষাকালে সাধারণত সাপের উপদ্রব বেড়ে যায়, তাই খড়ির ঘর বা ঝোপঝাড় পরিষ্কার রাখার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এ ধরনের ঘটনার ক্ষেত্রে দেরি না করে দ্রুত হাসপাতালে আসার পরামর্শ দিয়েছেন তারা।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

সাপের কামড়ের পর জীবনের লড়াই, হাতে মৃত সাপ নিয়ে হাসপাতালে রোগী

আপডেট সময় : ০৪:২১:০৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬