ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নগর হাওলা গ্রামের চলাচলের অযোগ্য রাস্তায় ভোগান্তিতে হাজারো মানুষ ও শিক্ষার্থীরা

গাজীপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নগর হাওলা গ্রামের জৈনা বাজার আনসার রোড় এর সাথে সংযুক্ত হয়ে জৈনা টু শৈলাট রাস্তা সংযুক্ত। রাস্তাটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে। স্থানীয়দের অভিযোগ, রাস্তাটি সংস্কারে বারবার সংশ্লিষ্টদের অনুরোধ করা হলেও কোনো স্থায়ী উদ্যোগ নেওয়া হয়নি।
​রাস্তাটি দিয়ে প্রতিদিন নগর হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিশু শিক্ষার্থী ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে যাতায়াত করে। বর্ষা মৌসুমে এর অবস্থা আরও ভয়াবহ রূপ ধারণ করে। সম্প্রতি দায়সারাভাবে এক গাড়ি রাবিশ ফেলা হলেও তা কোনো কাজে আসেনি। সামনে নির্বাচন, ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার একমাত্র মাধ্যম এই রাস্তাটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে।
​এলাকাবাসীর দাবি, অবিলম্বে রাস্তাটি সংস্কার করে জনদুর্ভোগ লাঘব করা হোক। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

নগর হাওলা গ্রামের চলাচলের অযোগ্য রাস্তায় ভোগান্তিতে হাজারো মানুষ ও শিক্ষার্থীরা

আপডেট সময় : ০৩:৪৪:৪০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬