ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জৈন্তাপুর উপজেলায় দি জৈন্তা ফুটবল একাডেমি ও এম আই রাহুল একাডেমি চারখাইয়ের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত।

সিলেটের জৈন্তাপুরে ক্রীড়াঙ্গনে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে দি জৈন্তা ফুটবল একাডেমি ও এম আই রাহুল একাডেমি, চারখাই-এর মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুলাই) বিকেল ৪টা ৩০ মিনিটে ফেরিঘাট ক্যাপ্টেন রশিদ মাঠে অনুষ্ঠিত এ ম্যাচে দুই দলের খেলোয়াড়রা শুরু থেকেই আক্রমণাত্মক ও নৈপুণ্যপূর্ণ ফুটবল প্রদর্শন করেন। মাঠজুড়ে দর্শকদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

প্রীতি ম্যাচে উপস্থিত ছিলেন দি জৈন্তা ফুটবল একাডেমির অফিসিয়াল নেতৃবৃন্দ এবং এম আই রাহুল একাডেমি, চারখাই-এর অফিসিয়াল নেতৃবৃন্দ।

তারা খেলোয়াড়দের উৎসাহিত করেন এবং খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আয়োজকরা জানান, দুই একাডেমির মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করা এবং তরুণ ফুটবলারদের দক্ষতা বিকাশের সুযোগ সৃষ্টি করাই এ প্রীতি ম্যাচের মূল উদ্দেশ্য।

ভবিষ্যতেও এমন ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে বলেও তারা জানান।স্থানীয় ক্রীড়াপ্রেমীরা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত প্রীতি ম্যাচ ও ফুটবল টুর্নামেন্ট আয়োজনের আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

জৈন্তাপুর উপজেলায় দি জৈন্তা ফুটবল একাডেমি ও এম আই রাহুল একাডেমি চারখাইয়ের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত।

আপডেট সময় : ০২:৪৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬