ঢাকা ০১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রেশ কোম্পানির আত্মসাৎকৃত ২৫,০০,০০০/- টাকা মূল্যের ৭১৬ কার্টন সয়াবিন তেল (তেরো টন) ও ০১টি ট্রাক উদ্ধারসহ আসামি গ্রেফতার

গত ০৬/০৭/২০২৬ খ্রিঃ বিকাল অনুমান ০৫:৩০ ঘটিকার সময় সোনারগাঁও থানাধীন পিরোজপুর ইউনিয়নের গঙ্গানগর সাকিনস্থ মেঘনা ফ্রেশ কোম্পানী, গঙ্গানগর হতে রংপুরের উদ্দেশ্যে গাড়ী নং- সিলেট-ট ১১-০৬৫৮ তে ৭৫০ কার্টন সয়াবিন তৈল যার আনুমানিক মূল্য ২৫,০০,০০০/-(পঁচিশ লক্ষ) টাকা লোড করে ট্রাক ড্রাইভার মোঃ আল আমিন রংপুরের উদ্দেশ্যে রওনা হয়ে ডেলিভারি পয়েন্টে ৭৫০ কার্টন ফ্রেশ সয়াবিন তৈল ডেলিভারি না দিয়ে উধাও হয়ে যায়। উক্ত ঘটনায় মোঃ হাছান আলী (৪৫), ম্যানেজার, ফাহিমা ই-ট্রান্সপোর্ট, কাঁচপুর, সোনারগাঁও, পিতা-আহাম্মদ আলী, স্থায়ী ঠিকানাঃ সাং- শ্রীপুর, পোস্ট-ঢাকুরিয়া বাজার, থানা-মনিরামপুর, জেলা- যশোর, এ/পি- নিউটাউন, মেঘনাঘাট, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ এর দায়েরকৃত এজাহারের ভিত্তিতে সোনারগাঁও থানায় একটি প্রতারণা মামলা রুজু হয়।

মামলাটি রুজু হওয়ার পর নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনা মোতাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব তারেক আল মেহেদী মহোদয় এর সার্বিক তত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার “খ” সার্কেল জনাব দীপংকর ঘোষ মহোদয় এর তদারকি ও সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ জনাব গোলাম সারোয়ার এর নেতৃত্বে সোনারগাঁও থানার একটি চৌকস আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় গাজীপুর জেলাধীন কালিয়াকৈর থানা এলাকা হতে আসামি মোঃ আল আমিন গাজী (৩০), পিতা-মোঃ মোস্তাফা গাজী, মাতা-সুলতানা বেগম, সাং-ধনবাড়ী, থানা- পটুয়াখালী সদর, জেলা- পটুয়াখালী, বর্তমান ঠিকানা- সাং-গাছবাড়ী (রঘুনাথপুর), থানা-কালিয়াকৈর, জেলা- গাজীপুর’কে ১০ জুলাই ২০২৬ খ্রিঃ বিকেল আনুমানিক ১৭.২০ ঘটিকায় গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তি মতে ঢাকা জেলাধীন সাভার থানার আমিন বাজার এলাকা হতে রাত আনুমানিক ০৮.৩০ ঘটিকায় আত্মসাৎকৃত ২৫,৫০০,০০০/- (পঁচিশ লক্ষ) টাকা মূল্যের ৭১৬ কার্টন সয়বিন তেল (তেরো টন) ও একটি ট্রাক উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে অদ্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ফ্রেশ কোম্পানির আত্মসাৎকৃত ২৫,০০,০০০/- টাকা মূল্যের ৭১৬ কার্টন সয়াবিন তেল (তেরো টন) ও ০১টি ট্রাক উদ্ধারসহ আসামি গ্রেফতার

আপডেট সময় : ০২:৪৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬