ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ী ২ জন সাজাপ্রাপ্ত ও ১ জন ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৩ জন গ্রেপ্তার

পুলিশ জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর নির্দেশনায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টঙ্গীবাড়ি থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিনজন আসামিকে আটক করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে নাসির বেপারী দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত জিআর সাজাভুক্ত আসামি। অপর সাজাপ্রাপ্ত আসামি মো. নাঈম এক বছরের কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত। এছাড়া জিআর ওয়ারেন্টভুক্ত আসামি জাকির হোসেন মাদবর ওরফে বাবুকেও গ্রেপ্তার করা হয়েছে।

টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামীম আহমেদ বলেন, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রে’ফতার করে আদালতে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ী ২ জন সাজাপ্রাপ্ত ও ১ জন ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৩ জন গ্রেপ্তার

আপডেট সময় : ০২:০৩:২৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬