ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে গাইবান্ধায় আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

গাইবান্ধায় বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ শোভা যাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে জেলা শহরের বিভিন্ন এলাকা থেকে শতাধিক আর্জেন্টিনা সমর্থক আকাশি-সাদা জার্সি পরে, জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সমর্থকদের উচ্ছ্বাস, স্লোগান ও করতালিতে পুরো শহরে বিশ্বকাপের উৎসবমুখর আবহ তৈরি হয়।
শোভাযাত্রায় অংশগ্রহণকারী সমর্থকরা বলেন, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি কোটি মানুষের আবেগ ও ভালোবাসার প্রতীক। বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রিয় দল আর্জেন্টিনার প্রতি সমর্থন জানাতেই এই আয়োজন করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, ২০২৬ সালের বিশ্বকাপেও আর্জেন্টিনা দারুণ পারফরম্যান্স করে শিরোপা জয়ের লড়াইয়ে এগিয়ে থাকবে।খেলাকে ঘিরে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও আনন্দ ছড়িয়ে দেওয়াই এ শোভাযাত্রার মূল উদ্দেশ্য। তারা সকল ফুটবলপ্রেমীকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে বিশ্বকাপ উপভোগ করার আহ্বান জানান।
শোভাযাত্রায় জেলার বিভিন্ন বয়সী ফুটবলপ্রেমী, আর্জেন্টিনা ফ্যানস ক্লাব গাইবান্ধার সদস্যসহ বিপুলসংখ্যক সমর্থক অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে গাইবান্ধায় আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

আপডেট সময় : ০১:৩২:১৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬