ঢাকা ০১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভেড়ামারায় হামলা ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কুষ্টিয়ার ভেড়ামারায় পারিবারিক বিরোধের জেরে এক ব্যক্তির ওপর হামলা, গুরুতর আহত এবং নগদ ১ লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভেড়ামারা থানায় পাঁচজনের নাম উল্লেখসহ আরও ২-৩ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগকারী মো. মোয়াল্লেম হোসেন (৩২), পিতা মৃত মোয়াজ্জেম হোসেন, গ্রাম ভাদুরাপাড়া, ইউনিয়ন মোকারিমপুর, উপজেলা ভেড়ামারা, জেলা কুষ্টিয়া।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রায় পাঁচ বছর আগে ১ নম্বর অভিযুক্ত মো. শাহাদুলের মেয়ে মোছা. আরশ বানুর সঙ্গে তার বিয়ে হয়। এরপর থেকে বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছিল।
অভিযোগে আরও বলা হয়, গত ১০ জুলাই ২০২৬ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর বাজারে একটি সার ও কীটনাশকের দোকানের সামনে তার মেজ ভাই মো. লালন ইসলাম (৩৭) বাড়ি ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তার পথরোধ করেন। এ সময় ধারালো অস্ত্র, লোহার রড, হাতুড়ি ও লাঠিসোটা দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তিনি মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হন।
অভিযোগে দাবি করা হয়েছে, হামলার একপর্যায়ে আহত লালন ইসলামের পকেটে থাকা ব্যবসার ১ লাখ ৩০ হাজার টাকা নিয়ে নেওয়া হয়।
ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয়দের সহায়তায় আহত লালন ইসলামকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগকারী আরও দাবি করেন, অভিযুক্তরা এখনো তাদের পরিবারকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এ বিষয়ে পরিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা শেষে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ভেড়ামারায় হামলা ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

আপডেট সময় : ১১:০৮:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬