ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগড়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকৃতিকে সবুজ, সুন্দর ও বাসযোগ্য রাখার প্রত্যয়ে লোহাগড়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে এক মনোমুগ্ধকর বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ ও নড়াইল-২ আসনের মাননীয় সংসদ সদস্য মহোদয়। এছাড়াও উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা আমির, বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, বিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং উৎসাহী ছাত্র-ছাত্রীবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে অধিক পরিমাণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা সবাইকে অন্তত একটি করে গাছ লাগানো এবং তা নিয়মিত পরিচর্যা করার আহ্বান জানান।

অনুষ্ঠানের একপর্যায়ে অতিথিবৃন্দ ও শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত ও আনন্দমুখর হয়ে ওঠে।
আসুন, আমরা সবাই বেশি বেশি গাছ লাগাই, পরিবেশকে ভালোবাসি এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, নির্মল ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলি।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

লোহাগড়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

আপডেট সময় : ১০:৪৩:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬