ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জলাবদ্ধতায় বিদ্যালয়ের মাঠ দৈনিক সমাবেশ, জাতীয় সংগীত ও খেলাধুলা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বইলর মঠবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় জলাবদ্ধতা সমস্যায় ধুঁকছে। বছরের অন্তত আট মাস বিদ্যালয়ের মাঠ জলাবদ্ধ থাকায় সমাবেশ, জাতীয় সংগীত ও খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। দ্রুত জলাবদ্ধতা নিরসনসহ মাঠ সংস্কারের দাবি জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

বইলর মঠবাড়ী প্রধান শিক্ষক তাহমিনা আক্তার বলেন, জলাবদ্ধতার সমস্যাটি চার বছর আগে থেকে শুরু হয়। বিষয়টি সমাধানের জন্য প্রশাসনকে আমরা জানিয়েছি, তার পড় প্রশাসনের কোন উদ্যোগ নেই। আমাদের বিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী মাঠে খেলাধুলা থেকে বঞ্চিত। বর্ষা মৌসুমজুড়ে বিদ্যালয় মাঠে পানি থাকে। বিদ্যালয় মাঠে পানি জমে থাকায় শিক্ষার্থীরাও ঠিকমতো স্কুলে আসতে চায় না, পানির কারণে শিক্ষার্থীরা ওয়াশরুমে যেতে পারে না, খাবার পানি খেতে পারে না। মাঠে পানি থাকার কারণে অভিভাবকরা শিক্ষার্থীদেরকে স্কুলে দিতে চাই না, তাই দিন দিন শিক্ষার্থী কমে যাচ্ছে।

স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, আমাদের বিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী মাঠে খেলাধুলা থেকে বঞ্চিত। বর্ষা মৌসুমজুড়ে বিদ্যালয় মাঠে পানি থাকে।

ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে পশ্চিম দিকে ২০ নম্বর বইলর মঠবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অবস্থিত।

পূর্ব দিকে ঢাকা ময়মনসিংহ পাকা সড়ক ও উত্তর, দক্ষিণ-পশ্চিম দিকে ঘণবসতি থাকায় মাঠের পানি নিষ্কাশনের কোনো পথ নেই। ফলে বর্ষাকালের বৃষ্টির পানি জমে থাকে এপ্রিল থেকে অক্টোবর-নভেম্বর পর্যন্ত। ভারী বৃষ্টিপাত হলে প্রাথমিক বিদ্যালয় পাঙ্গন তলিয়ে যায়, পানি ঢুকে যায় শ্রেণিকক্ষেও। বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতার কারণে বার্ষিক ক্রীড়া, ফুটবল, প্রতিদিনের ছাত্রসমাবেশসহ মাঠের যাবতীয় কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

বিদ্যালয়টির একটি পাশে উঁচু পাকা রাস্তা, অপর পাশে স্থাপনা ও দুই পাশে ঘণবসতি। বিদ্যালয় অন্তত চার বছর ধরে এমন জলাবদ্ধতা সমস্যায় ভুগছে।

বইলর মঠবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫ম শ্রেণির শিক্ষার্থী সামিয়া আক্তার জানায়, মাঠে পানি থাকায় তারা খেলাধুলা করতে পারে না। পানিতে চলাচল করলে পায়ে ঘা হয়ে যায়। দ্রুত খেলার মাঠের পানি সরানোর দাবি জানায় সে।

বইলর মঠবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ফারদিন , সানজিদা আক্তার ও রুমানা আক্তার, সাদিল জানায়, মাঠে পানি থাকায় তারা খেলতে পারে না। পানি মাড়িয়ে ক্লাসে যেতে হয়। পানি জমে থাকায় পিচ্ছিল হয়ে যায় হাঁটাও যায় না।

উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী বলেন, বিষয়টি আপনার কাছ থেকেই প্রথম শুনলাম। এ বিষয়ে আমার কাছে কোন অভিযোগ বা সংস্কারের জন্য কোন আবেদন আসেনি। দ্রুত এ সমস্যা সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

জলাবদ্ধতায় বিদ্যালয়ের মাঠ দৈনিক সমাবেশ, জাতীয় সংগীত ও খেলাধুলা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা

আপডেট সময় : ০৪:০১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬