বলছিলাম ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলাধীন আঠারবাড়ী ইউনিয়নের রায়বাজার থেকে খালবলা বাজার ভায়া দিঘালিয়া হয়ে নান্দাইলের চন্ডীপাশা ইউনিয়নে যাওয়ার একমাত্র রাস্তাটির কথা, যেটি প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে অবহেলিত ও উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে।
প্রায় ৪/৫ কিলোমিটারের এই রাস্তাটির একমাত্র কালভার্টটিও তৈরী হয়েছে মরণ ফাঁদে
কালভার্টটি অনেক পুরাতন হওয়ার কারণে ভেঙ্গে প্রায় জীর্ণশীর্ণ অবস্থায় পড়ে রয়েছে!
ফলে অত্র ৪/৫ এলাকার মানুষের চলাচলের এই একমাত্র রাস্তাটি প্রায় বিকল হয়ে গিয়েছে,
বিশেষ করে দিঘালিয়া অংশের কালভার্টি ভাঙ্গা থাকায় কৃষিপন্য বাজার জাত করতেও অনেক অসুবিধা হচ্ছে।
সম্প্রতি এই রাস্তায় খালবলা বাজারের ভিতরে কয়েক মিটারের একটি অংশে কাজ হলেও সম্পূর্ণ রাস্তাটি আগের মতই বিকল অবস্থায়ই রয়ে গেছে।
আর এই রাস্তা ও কালভার্ট নিয়ে বিভিন্ন সময়ে অনেক সংবাদ প্রকাশিত হয়েছে, তবে দুঃখজনক হলেও বাস্তব এখনো পর্যন্ত কোন কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।
এই রাস্তাটি দিয়ে প্রতিদিন প্রায় অনেক যানবাহন চলাচল করে সুতরাং এই ভাঙ্গা কালভার্ট ও রাস্তাটি সংস্কার করা অতীব জরুরী হয়ে পড়েছে, তাই সকলে পোস্টটি শেয়ার করে ছড়িয়ে দিন যাতে এমপি মহোদয়ের কাছে পৌঁছে যায়,
ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: 



















