শুক্রবার (১০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভাটেরচর এলাকার নতুন রাস্তার মোড়ের উত্তর পাশে সজীব টেলিকমের সামনে থেকে তাঁদের আটক করা হয়।
আটক দুজন হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার কেকেপাড়া এলাকার মৃত আব্দুল মাহাবুবের ছেলে নুরুল ইসলাম ওরফে সোহাগ (৩৮) এবং বরিশালের মুলাদী উপজেলার সফিপুর এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে মো. মিন্টু মিয়া (২৩)।
পুলিশ জানায়, অভিযানের সময় নুরুল ইসলামের দেহ তল্লাশি করে তাঁর পরনের প্যান্টের সামনের অংশ থেকে কালো স্কচটেপে মোড়ানো দুটি খালি ২৫০ মিলিলিটারের সেভেন আপ (7UP) প্লাস্টিকের বোতল উদ্ধার করা হয়। বোতল দুটিতে মোট ৩ হাজার ৮০০টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল ইসলাম জানান, বিক্রির উদ্দেশ্যে তিনি ইয়াবাগুলো মিন্টু মিয়ার কাছে নিয়ে এসেছিলেন। ইয়াবা হস্তান্তরের সময় দুজনকে হাতেনাতে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে
হারুন রশীদ শেখ স্টাফ রিপোর্টার দৈনিক বাংলার সংবাদ 



















