চাঁপাইনবাবগঞ্জ জেলাকে মাদকমুক্ত রাখতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাস মহোদয় এর সার্বিক তত্ত্বাবধান ও সরাসরি দিক-নির্দেশনায় চাঁপাইনবাবগঞ্জ থানা পুলিশের ধারাবাহিক বিশেষ অভিযানের অংশ হিসাবে পৃথক ২টি মাদক অভিযানে গোমস্তাপুর থানার এসআই (নিরস্ত্র) মোঃ জেনারুল সেখ সংগীয় অফিসার ফোর্সসহ ইং ১০/০৭/২০২৬ তারিখ ০০.২০ ঘটিকায় আসামী মোঃ আলম হোসেন আলম মেম্বার পিতা-মৃত ঘাটু সেখ সাং-শিবরামপুর থানা-গোমস্তাপুর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ এর নিকট হতে ০১ (এক) কেজি গাঁজা উদ্ধার করেন এবং ইং ১০/০৭/২০২৬ তারিখ ০৪:২৫ ঘটিকায় আসামী মোঃ সাহেব আলী (৩৮), পিতা-শামসুদ্দিন, সাং-ইমামনগর, থানা-গোমস্তাপুর, জেলা চাঁপাইনবাবগঞ্জ এর নিকট হতে ২১৭ বোতল অবৈধ্য নেশা জাতীয় মাদকদ্রব্য ”এস্কাফ” সিরাপ উদ্ধার করেন।
চাঁপাইনবাবগঞ্জ থানা পুলিশের পৃথক ২টি অভিযানে ২ জন গ্রেফতার। উদ্ধার ২১৭ বোতল অবৈধ্য নেশা জাতীয় মাদকদ্রব্য ”এস্কাফ” সিরাপ ও ১ (এক) কেজি গাঁজা
-
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:- মামুন হোসেন খান - আপডেট সময় : ০১:০৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
- 38
জনপ্রিয় সংবাদ




















