ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিবগঞ্জে রাইস মিল মালিক হত্যা মামলায় গ্রেপ্তার ২

১০ জুলাই ২০২৬ শুক্রবার, ট্রান্সফরমার চুরি করতে এসে হাতুড়িপেটায় হত্যা, প্রযুক্তির সহায়তায় তিন দিনের মাথায় অভিযুক্তদের আটক। বগুড়ার শিবগঞ্জে রাইস মিলের ট্রান্সফরমার চুরির সময় মিল মালিক মোহাম্মদ আলী সরকার (৫০)-কে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে ঘটনার তিন দিনের মাথায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন:- শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের পুটখোর গ্রামের আব্দুর রশিদের ছেলে মো. শফিকুল ইসলাম (৪৩) এবং কাঠগড়া গ্রামের আব্দুল বারিক সাকিদারের ছেলে মো. আব্দুল আলিম (৪০)। পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ জুলাই দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে মোহাম্মদ আলী সরকার নিজ বাড়িতে রাতের খাবার শেষে ফুলতলা ঈদগাহ মাঠ সংলগ্ন তার রাইস মিলে পাহারার উদ্দেশ্যে যান। রাত দেড়টার দিকে ৫-৬ সদস্যের একটি ডাকাত দল মিলের ট্রান্সফরমার চুরি করতে সেখানে প্রবেশ করে। এ সময় মোহাম্মদ আলী সরকার ডাকাতদের বাধা দিলে তারা তার হাত-পা রশি দিয়ে বেঁধে ফেলে। পরে তিনি ডাকাতদের চিনে ফেলেছেন-এমন আশঙ্কায় দুর্বৃত্তরা তার মাথায় হাতুড়ি দিয়ে উপর্যুপরি আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্তে আধুনিক প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

শিবগঞ্জে রাইস মিল মালিক হত্যা মামলায় গ্রেপ্তার ২

আপডেট সময় : ১১:৫২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬