ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চিতলমারীর চাঞ্চল্যকর নিজাম হত্যা মামলার অন্যতম প্রধান আসামি জাহিদ শেখ র‍্যাব-৬-এর হাতে গ্রেফতার

বাগেরহাট জেলার চিতলমারী থানার বহুল আলোচিত নিজাম হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম প্রধান পলাতক আসামি মো. জাহিদ শেখ (২৮)-কে গ্রেফতার করেছে র‍্যাব-৬, সদর কোম্পানি।

র‍্যাব জানায়, বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট সদর উপজেলার টাউন নওয়াপাড়া এলাকার জিয়া হোটেলের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চিতলমারী উপজেলার চিংগুড়ী গ্রামের বাবর আলীর ছেলে এবং হত্যা মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি মো. জাহিদ শেখকে গ্রেফতার করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, গত ২০ জানুয়ারি ২০২৬ জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভুক্তভোগী নিজাম উদ্দিন বিশ্বাস (৪৫)-কে নিজ বাড়ি থেকে চিতলমারী যাওয়ার পথে পথরোধ করে হামলা চালায় আসামিরা। অভিযোগ অনুযায়ী, লোহার রড, চাপাতি ও রামদা দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের বড় ভাই মো. আফতাব উদ্দিন বাদী হয়ে চিতলমারী থানায় জাহিদ শেখসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব-৬ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বাগেরহাটের চিতলমারী থানায় হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

চিতলমারীর চাঞ্চল্যকর নিজাম হত্যা মামলার অন্যতম প্রধান আসামি জাহিদ শেখ র‍্যাব-৬-এর হাতে গ্রেফতার

আপডেট সময় : ১১:৫০:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬