ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে আটক এক ব্যক্তি

পত্নীতলা উপজেলায় মাদক বিরোধী অভিযানে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ এক ব্যক্তিকে আটক করেছে পত্নীতলা থানা পুলিশ।

পত্নীতলা থানার এস আই মোঃ মিজান সাহেব জানায়, ৯ জুলাই ২০২৬ বৃহস্পতিবার রাত ১১.৩০ মিনিটে পত্নীতলা থানার মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে উপজেলার পাটিচোরা ইউনিয়নের পাটিআমলায় গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময়ে মোঃ আবু সাঈদ (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

আটক ব্যক্তি উপজেলা পাটিআমলায় গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। পুলিশ জানায়, দেহ তল্লাশি করে ২০ (বিশ)পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় পত্নীতলা থানার ইনচার্জ ওসি মোঃ নিয়ামুল হক বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

পত্নীতলা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারীর ও মাদক সেবীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সাধারণ মানুষের সহযোগিতা পেলে এ ধরনের অভিযান আরও বেগবান হবে।

সচেতন নাগরিকদের মতে, বর্তমান যুব সমাজের জন্য মাদক বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। পুলিশের ধারাবাহিক অভিযানকে তারা স্বাগত জানিয়ে বলেন, শুধু অভিযান নয়, মাদকের উৎস শনাক্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরী। পাশাপাশি পরিবার শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সংগঠনগুলোকে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

স্থানীয় কয়েকজন গ্রামবাসী জানান, মাদকের কারণে বিপথগামী হচ্ছে তরুণ সমাজ। পুলিশের এমন অভিযান নিয়মিত হলে এলাকায় মাদক ব্যবসা অনেকটাই নিয়ন্ত্রণ আসবে বলে তারা আশা প্রকাশ করেন। তারা মাদক মুক্ত সমাজ গড়তে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ ভূমিকা কামনা করেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে আটক এক ব্যক্তি

আপডেট সময় : ১০:৫৬:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬