নওগাঁর পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরীণ আরসিসি রাস্তার ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উন্নয়ন কাজের উদ্বোধন করেন পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইমামুল আরেফিন।
রাস্তার ঢালাই কাজের উদ্বোধনকালে ডা. ইমামুল আরেফিন বলেন, “হাসপাতালে আগত রোগী, তাদের স্বজন এবং কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াত নির্বিঘ্ন ও সহজ করতেই এই আরসিসি রাস্তার নির্মাণ কাজ শুরু করা হয়েছে। এই রাস্তাটি সম্পন্ন হলে হাসপাতালের পরিবেশ আরও সুন্দর হবে এবং চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ মানুষ যেকোনো আবহাওয়ায় সহজে চলাচল করতে পারবেন।
উদ্বোধনকালে হাসপাতালের অন্যান্য কর্মকর্তা, কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট ঠিকাদার উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে হাসপাতালের এই উন্নয়নমূলক উদ্যোগকে সাধুবাদ জানান।
মোঃ আরিফুল হক সাহিন স্টাফ রিপোর্টার 



















