রাজশাহীর মোহনপুর উপজেলার ঘাষিগ্রাম ইউনিয়ন শ্যামপুর হাটে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন বালাইনাশক বিক্রি এবং মজুদ রাখার অপরাধে একটি কৃষি উপকরণের দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলার শ্যামপুর হাটে পরিচালিত এ অভিযানে মেসার্স মহসিন কৃষি ঘর-কে মেয়াদোত্তীর্ণ বালাইনাশক সংরক্ষণ, বালাইনাশকের প্যাকেটের লেবেল বিনষ্ট করা এবং ভোক্তাদের কাছে অনুমোদনহীন বালাইনাশক বিক্রি ও মজুদ করার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মতিন এবং উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানায়, কৃষকদের নিরাপদ ও মানসম্মত কৃষি উপকরণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে। পাশাপাশি কৃষি উপকরণ ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়েছে।
রাজশাহীর মোহনপুরে শ্যামপুর হাটে কৃষি উপকরণের দোকানে মোবাইল কোর্ট, ৫০ হাজার টাকা জরিমানা
-
মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার - আপডেট সময় : ০৩:১০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
- 70
জনপ্রিয় সংবাদ




















