ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‎লালমনিরহাটে ফুটবল খেলা নিয়ে বিরোধ, বিএনপি সমর্থকের দুই ছেলেকে পিটিয়ে জখম, থানায় অভিযোগ করায় বাড়ছে হুমকি

‎লালমনিরহাটে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপি সমর্থকের দুই ছেলেকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের স্থানীয় কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা থানায় অভিযোগ দায়ের করায় আসামিরা আরও বেপরোয়া হয়ে উঠেছে এবং প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

‎এ ঘটনায় বুধবার (০৯ জুলাই) রাতে ভুক্তভোগীর বাবা শহিদুল ইসলাম বাদি হয় ৪ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও১৫/১৬ আসামি করে লালমনিরহাট সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

‎​ভুক্তভোগী পরিবারের দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ জুলাই রাত সাড়ে ১১টার দিকে লালমনিরহাট পৌর-সুপার মার্কেটের সামনে ফুটবল খেলা নিয়ে কথা কাটাকাটির জেরে অভিযুক্ত সিহাব মিয়া, আমিন মিয়া, মেহেদী হাসান, মাহাদীসহ ১৫-১৬ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে নাজমুল শাকিব (২৩) ও সিমান্ত (২০) নামের দুই ভাইয়ের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা শাকিবকে মারপিট করার পাশাপাশি তার পকেট থেকে ব্যবসার ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং সিমান্তকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়।

‎​ভুক্তভোগীদের বাবা মো. শহিদুল ইসলাম জানান, তিনি বিএনপি সমর্থক হওয়ায় তার ছেলেদের ওপর এই অমানবিক হামলা চালানো হয়েছে। হামলাকারীরা প্রভাবশালী হওয়ায় ঘটনার পর থেকেই তারা তার দোকানের সামনে এসে নিয়মিত শোডাউন দিচ্ছে এবং অকথ্য ভাষায় গালাগালি করছে।

‎​তিনি আরও বলেন, আমার ছেলেরা আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমি একজন সাধারণ মানুষ, ভয়ে এতদিন কাউকে কিছু বলতে পারিনি। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে গত বুধবার লালমনিরহাট সদর থানায় অভিযোগ দায়ের করেছি। কিন্তু অভিযোগ দেওয়ার পর থেকে সন্ত্রাসীরা আরও ক্ষিপ্ত হয়ে উঠেছে এবং আমাদের পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে।”
‎​স্থানীয়রা জানান, শাকিবের পরিবার খুবই শান্ত প্রকৃতির। রাজনৈতিক প্রতিহিংসার কারণে এভাবে জনসম্মুখে মারপিট ও চাঁদাবাজির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

‎​এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগের বিষয়টি প্রক্রিয়াধীন। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
‎​ভুক্তভোগী পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।

‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট।
‎০১৭১২-৯৭৪২২৬,   ৯ জুলাই’২০২৬

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

‎লালমনিরহাটে ফুটবল খেলা নিয়ে বিরোধ, বিএনপি সমর্থকের দুই ছেলেকে পিটিয়ে জখম, থানায় অভিযোগ করায় বাড়ছে হুমকি

আপডেট সময় : ০৩:০৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬