চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভুজপুর থানার হারুয়ালছড়ি ইউনিয়নের পাটিয়ালছড়ি এলাকা হালদার ভাঙ্গান পরিদর্শন করছেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম।
৯ জুলাই বৃহস্পতিবার বেলা ১ টার সময় ফটিকছড়ি উপজেলা ভুজপুর থানার হারুয়ালছড়ি ইউনিয়নের পাটিয়ালছড়ি এলাকা হালদার ভাঙ্গান পরিদর্শন করছেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, এই সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড একস্কেন্জার মোঃ সোহাগ তালুকদার, সার্ভেয়ার মোঃ আরিফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ড.মোঃ সেলিম রেজা, পানি উন্নয়ন ফটিকছড়ি উপজেলা দায়িত্বরত গৌতম চাকমা, বাংলাদেশ জাতীয়তা কৃষক দল চট্টগ্রাম উত্তর জেলার সচিব মুহাম্মদ নাজিম উদ্দীন শাহীন, হারুয়ালছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ শাহজাহানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বলেন বন্যার পানি সরে গেল জিও ব্যাগ ভর্তি করা বাঁধ মেরামত করতে হবে।
নুরুল আবছার নূরী 



















