ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গজারিয়ায় মাদক, জুয়া, কিশোর অপরাধ, নারী ও শিশু নির্যাতনের এর বিরুদ্ধে কমিউনিটি এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে গজারিয়া উপজেলার হল রুমে মাদক, জুয়া, কিশোর অপরাধ, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতনের এর বিরুদ্ধে কমিউনিটি পুলিশং এর সদস্য এবং স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সম্মানিত পুলিশ সুপার, মুন্সীগঞ্জ, জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য, জনাব মোঃ কামরুজ্জামান।

সভায় বক্তারা মাদক, জুয়া, কিশোর অপরাধ, নারী ও শিশু নির্যাতনের ও সামজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগ গ্রহনের উপর গুরুত্বারোপ করেন। বিশেষ যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি কমিউনিটি পুলিশিং এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত ভূমিকার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। একটি শান্তিপূর্ণ নিরাপদ ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সবাইকে মাদক বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানানো হয়।
সভা শেষে গজারিয়া এলাকাকে নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধীমুক্ত করতে সকলে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), উপজেলা নির্বাহী অফিসার গজারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার মুন্সীগঞ্জ সার্কেল, অফিসার ইনচার্জ গজারিয়া, কমিউনিটি পুলিশিংয়ের সদস্যবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

গজারিয়ায় মাদক, জুয়া, কিশোর অপরাধ, নারী ও শিশু নির্যাতনের এর বিরুদ্ধে কমিউনিটি এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৪৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬