ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলপুর উপজেলার ভাইটকান্দি সড়ক ভেঙে বেহাল, দূর্ঘটনার কবলে এলাকাবাসী

ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের দ্বারাকপুর গ্রামের খড়িয়া ঘাটসংলগ্ন সড়কের একটি অংশ ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়। এতে প্রতিদিন দুর্ভোগে পড়ছে স্থানীয় জনসাধারণ ও স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, এ সড়ক দিয়ে প্রতিদিন ছোট-বড় বিভিন্ন ধরনের যানবাহন এবং অসংখ্য মানুষ চলাচল করেন। কিন্তু সড়কের মাঝখানে সৃষ্টি হওয়া বড় গর্তটি এখন যেকোনো সময় দুর্ঘটনার কারণ হতে পারে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কার্যকর সংস্কার উদ্যোগ নেওয়া হয়নি। তাদের আশঙ্কা, দ্রুত মেরামত না করলে বড় ধরনের সড়ক দুর্ঘটনা ঘটতে পারে।

জনদুর্ভোগ ও সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে এলাকাবাসী মাননীয় জাতীয় সংসদ সদস্য ময়মনসিংহ- ২, উপজেলা নির্বাহী অফিসারের জরুরি হস্তক্ষেপ কামনা করে দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ফুলপুর উপজেলার ভাইটকান্দি সড়ক ভেঙে বেহাল, দূর্ঘটনার কবলে এলাকাবাসী

আপডেট সময় : ০১:৩৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬