নব-গঠিত টেকনাফ পৌর বিএনপির নব-নির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে টেকনাফ পৌর ছাত্রদল এবং টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দ।
সম্প্রতি টেকনাফ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক হিসেবে বিশিষ্ট সাংবাদিক আব্দুস সালাম এবং সাংবাদিক ফরহাদ আমিন মনোনীত হওয়ায় তাদের এই অভিনন্দন জানানো হয়।
কমিটি ঘোষণার পর এক আনন্দঘন পরিবেশে নব-গঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন টেকনাফ পৌর ছাত্রদল নেতা মুসলেহ উদ্দিন এবং টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু যাসেদ। এ সময় পৌর ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময়কালে ছাত্রদল নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন:
”সাংবাদিক আব্দুস সালাম এবং সাংবাদিক ফরহাদ আমিনের মতো যোগ্য ও রাজপথের লড়াকু সৈনিকদের টেকনাফ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মনোনীত করায় দলের তৃণমূল পর্যায় আরও শক্তিশালী হবে। আগামী দিনে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে এই নেতৃত্ব অগ্রণী ভূমিকা পালন করবে।”
নতুন দায়িত্ব পাওয়া যুগ্ম আহবায়কদ্বয় ছাত্রদল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং দলের আদর্শ বজায় রেখে টেকনাফ পৌর বিএনপিকে একটি সুসংগঠিত ও শক্তিশালী ইউনিট হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
টেকনাফে প্রতিনিধি মিসবাহ উল্লাহ প্রতিবেদনে বিস্তারিত দেখুন 



















