ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাইকোর্টের রায়ে বৈধ সারোয়ার আলমগীরের প্রার্থিতা এমপি হিসেবে শপথে আর বাধা নেই

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির নির্বাচিত প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এর মাধ্যমে দীর্ঘদিনের আইনি জটিলতার অবসান হয়েছে। ফলে তাঁর নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশ এবং সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণে আর কোনো আইনগত বাধা থাকল না।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসান-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

এর আগে, গত ২ জুলাই রুলের ওপর শুনানি শেষে আদালত রায়ের জন্য ৯ জুলাই দিন ধার্য করেছিলেন। আদালতে সারোয়ার আলমগীরের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম এবং ব্যারিস্টার এ. এম. মাহবুব উদ্দিন খোকন।

হাইকোর্টের এ রায়ের ফলে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির নির্বাচিত প্রতিনিধি হিসেবে সারোয়ার আলমগীরের দায়িত্ব গ্রহণের পথ সম্পূর্ণভাবে উন্মুক্ত হয়েছে। এখন নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পর তিনি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করতে পারবেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

হাইকোর্টের রায়ে বৈধ সারোয়ার আলমগীরের প্রার্থিতা এমপি হিসেবে শপথে আর বাধা নেই

আপডেট সময় : ০১:১১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬