কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পদ্মা নদীর বালু মহলের দখলকে কেন্দ্র করে বাহিরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাসিরুল বিশ্বাস (৪০) নামে এক বিএনপি নেতাকে গুলির ঘটনায় এজাহারনামিও ০৮ নং আসামী মোঃ সুমন আলী, পিতা- এরশাদ আলী, সাং- গোলাপনগর, থানা- ভেড়ামারা, জেলা-কুষ্টিয়াকে গত (৭জুলাই) রাতে তার নিজ এলাকা গোলাপনগর থেকে গ্রেফতার করেছে ভেড়ামারা থানা পুলিশ।
উল্লেখ্য, গত রোববার (৫ জুলাই) বিকেলে উপজেলার হার্ডিঞ্জ ব্রিজ সংলগ্ন পুরাতন ফেরিঘাট মনিপার্ক এলাকায় নাসিরুলকে গুলি করার ঘটনা ঘটে।
ভেড়ামারা থানার সেকেন্ড অফিসার মাইদুল ইসলাম জানান, এজাহানামিও ০৮ নং আসামী মোঃ সুমন আলীকে তার নিজ এলাকা গোলাপনগর থেকে গ্রেফতার করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে
এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, ব্যুরো চীফ, দক্ষিণাঞ্চল 



















