ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানা এলাকার সাহাবাজপুর ইউনিয়নের আব্দুলপাড়া থেকে ৯২ বোতল এস্কাপ সিরাপ সহ মোঃ আল আমিন ইসলাম ওরফে আলামিন (১৯) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-৫ ।

গ্রেফতারকৃত আলামিন শিবগঞ্জ থানার বালিয়াদিঘী মধ্যপাড়া এলাকার ফজলু মমিনের ছেলে ।র‍্যাব জানায়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং সব ধরণের অপরাধ নিয়ন্ত্রণে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই অগ্রণী ভূমিকা পালন করে আসছে । এরই ধারাবাহিকতায়, গতকাল মঙ্গলবার (০৭ জুলাই) র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত টহল এবং অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানে বের হয় । দলটি শিবগঞ্জ থানাধীন কানসাট বাইপাস এলাকায় অবস্থান করাকালীন নিজস্ব গোয়েন্দা সূত্রে একটি গোপন সংবাদ পায় ।

সংবাদের ভিত্তিতে জানা যায় যে, সাহাবাজপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ আব্দুলপাড়া সাকিনের সোনা মসজিদ স্থলবন্দর সংলগ্ন কবির এন্টারপ্রাইজ অফিসের পূর্ব পাশের ফাঁকা জায়গায় এক ব্যক্তি অবৈধ মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে । প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য র‍্যাবের আভিযানিক দলটি দ্রুত সরকারী গাড়ীযোগে ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে । এ সময় মাদক কারবারি মোঃ আল আমিন ইসলামকে আটক করা হয় এবং তাঁর হেফাজতে থাকা একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৯২ বোতল Eskuf উদ্ধার ও জব্দ করা হয় ।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানা এলাকার সাহাবাজপুর ইউনিয়নের আব্দুলপাড়া থেকে ৯২ বোতল এস্কাপ সিরাপ সহ মোঃ আল আমিন ইসলাম ওরফে আলামিন (১৯) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-৫ ।

আপডেট সময় : ০১:৪০:৪১ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬