ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগড়ের ক্যাম্পারচরে নতুন কাঠের সেতুর উদ্বোধন, দুর্ভোগ কমবে হাজারো মানুষের

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ক্যাম্পারচর ১ নম্বর ওয়ার্ডে স্থানীয় জনগণের উদ্যোগে নির্মিত নতুন কাঠের সংযোগ সেতুর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই ২০২৬) দুপুর ২টায় আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলী আকবর, এমদাদুল হক আন্টু, হাফেজ আহমদ, সাইফুল ইসলাম, মোহাম্মদ আলম, সুলতান আহমদ এবং ঈদগড় আমির মুহাম্মদ বদি উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ শামশুল আলমসহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গগণ।

ঈদগড় ইউনিয়নের ক্যাম্পারচর এলাকার মাঝ দিয়ে প্রবাহিত নদীটি দীর্ঘদিন ধরে ১ নম্বর ওয়ার্ডের মানুষের চলাচলে বড় বাধা হয়ে ছিল। শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার করতে হতো। পাকা সেতুর দাবি দীর্ঘদিনের হলেও তা বাস্তবায়িত না হওয়ায় স্থানীয়রা নিজেদের উদ্যোগ, শ্রম ও অর্থায়নে নতুন কাঠের সেতুটি নির্মাণ করেন।

এই সেতুর মাধ্যমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যাতায়াত সহজ হবে। পাশাপাশি কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপণ্য বাজারে পরিবহন এবং সাধারণ মানুষ দৈনন্দিন প্রয়োজনে নিরাপদে চলাচলের সুযোগ পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এই কাঠের সেতু সাময়িকভাবে এলাকাবাসীর দুর্ভোগ লাঘব করলেও স্থায়ী সমাধানের জন্য দ্রুত একটি টেকসই পাকা সেতু নির্মাণ অত্যন্ত জরুরি। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত একটি স্থায়ী সংযোগ সেতু নির্মাণের আহ্বান জানান।

স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেন, নতুন কাঠের সেতুটি চালু হওয়ায় আপাতত যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে এবং দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমে আসবে। তবে এলাকাবাসীর প্রত্যাশা, সরকারের সংশ্লিষ্ট দপ্তর দ্রুত একটি স্থায়ী পাকা সেতু নির্মাণের উদ্যোগ নেবে।
উললেখ্য, ঈদগড় ইউনিয়ন কক্সবাজার জেলার রামু উপজেলার পূর্বাংশে অবস্থিত একটি পাহাড়ঘেরা জনপদ। প্রায় ৪৯ দশমিক ৩৭ বর্গকিলোমিটার আয়তনের এ ইউনিয়নের জনসংখ্যা প্রায় ১৯ হাজার। উত্তরে খুটাখালী ও বাইশারী, দক্ষিণে বাইশারী ও গর্জনিয়া, পূর্বে বাইশারী এবং পশ্চিমে ঈদগাঁও ও ইসলামাবাদ ইউনিয়ন অবস্থিত

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ঈদগড়ের ক্যাম্পারচরে নতুন কাঠের সেতুর উদ্বোধন, দুর্ভোগ কমবে হাজারো মানুষের

আপডেট সময় : ০১:৩৩:২০ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬