লালমনিরহাটের আদিতমারী উপজেলার কুমড়ীরহাট এলাকার সাবেক ছাত্রদল নেতা মোঃ আনোয়ার ফারুক বিপুল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার দুপুর ১টা ১৫ মিনিটের দিকে নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার এই আকস্মিক মৃত্যুতে কুমড়ীরহাট এলাকাসহ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, দূর-দূরান্তে থাকা আত্মীয়-স্বজনরা আসার পর পারিবারিকভাবে বসে জানাজার সময় ও স্থান নির্ধারণ করা হবে। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মোঃ মিজানুর রহমান স্টাফ রিপোর্টার লালমনিরহাট 



















