ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির ছবি এঁকে নেট দুনিয়ায় ভাইরাল ভেড়ামারা কাঠেরপুলের চিত্রশিল্পী সাইদুল ইসলাম

লিওনেল মেসির ‘নিখুঁত’ ছবি এঁকে প্রশংসায় ভাসছেন ও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছেন কুষ্টিয়ার ভেড়ামারা কাঠেরপুল এলাকার প্রতিভাবান চিত্রশিল্পী সাইদুল ইসলাম। নিখুঁত আঁচড়ে ফুটিয়ে তুলেছেন মেসির চুল, দাড়ি, চোখ-এমনকি তার স্বাভাবিক হাসিটিও।

ফুটবল বিশ্বকাপের জ্বরে কাঁপছে গোটা বিশ্ব। বাংলাদেশেও এর উন্মাদনার শেষ নেই। আর্জেন্টিনার বহু ভক্ত নীল সাদা রঙে নিজেদের বাড়ি রাঙিয়ে তুলেছেন। আবার কেউ নিজের বাড়ির প্রবেশ পথের দেওয়ালে লিওনেল মেসির ছবি এঁকে ভালোবাসা প্রকাশ করেছেন। বেশ নজিরবিহীন একটি ঘটনা ঘটেছে কুষ্টিয়ার ভেড়ামারা কাঠেরপুল এলাকায়। তরুণ চিত্রশিল্পী ও ভেড়ামারা মধ্যবাজারে অবস্থিত গোল্ডেন ষ্টার চাইল্ড হোমের শিক্ষক মোঃ সাইদুল ইসলাম নিজের বাড়ির প্রবেশ পথের দেওয়ালে ১০ ফুট উচ্চতায় তার প্রিয় ফুটবলার মেসির সুন্দর ছবি এঁকে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। এবার ফের আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে এবং সেরা খেলোয়াড়ের পুরস্কার লিওনেল মেসি পাবেন বলেই আশা সাইদুল ইসলামের।

সাইদুল ইসলাম বলেন, ‘আমি মেসির ভক্ত। আমার ভালো লাগে আমার প্রিয় খেলোয়াড় এর ছবি এঁকে তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করতে। এখন মেসি ভালো খেলছে তাই আমার মনে হলো এ ধরনের একটি কাজ করি। তার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানাতেই এমন উদ্যোগ।’ ইনশাল্লাহ, ফাইনাল খেলার আগেই ছবিতে রঙ করে ফেলতে পারবো। ছবিটা আঁকার পর সবাই খুশি বিশেষ করে মেসির ফ্যান যারা তারা বেশি খুশি।

স্থানীয় এলাকাবাসী জানান, ছোট থেকেই ওর ছবি আকার নেশা। তারপর থেকেই দেখি প্রিন্টিংয়ের প্রতি তার ভীষণ টান। এমনিতেই সে মেসির ভক্ত। রঙ না করেও অনেক ভালোই লাগছে ছবিটি, রঙ করা হলে আরো অনেক সুন্দর লাগবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

মেসির ছবি এঁকে নেট দুনিয়ায় ভাইরাল ভেড়ামারা কাঠেরপুলের চিত্রশিল্পী সাইদুল ইসলাম

আপডেট সময় : ০৬:০৮:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬