হিপ্পো ইন্টারন্যাশনাল ইংলিশ অলিম্পিয়াড-২০২৬ এ এশিয়া মহাদেশের মধ্যে প্রথম হয়েছে বাংলাদেশের শিশু শিক্ষার্থী সামিনা নুর তাজ। ৮ বছর বয়সী এই শিশু শিক্ষার্থী গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। এশিয়া মহাদেশের মধ্যে ইংরেজিতে সেরা এ শিক্ষার্থীর পিতার নাম মোঃ সানোয়ার হোসেন। তারা কালিয়াকৈরে পরিবারসহ বসবাস করেন।
থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য হিপ্পো ইন্টারন্যাশনাল ইংলিশ অলিম্পিয়াডে অংশগ্রহণ পর প্রথম স্থান অধিকার করে আজ মঙ্গলবার ৭ জুলাই সকালে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ওই শিশু শিক্ষার্থীকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে তাকে নিয়ে যাওয়া হয় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে। সেখানে তাকে সকল শিক্ষক মন্ডলী ও ছাত্র ছাত্রীরা বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সামিনা নুর তাজ তার সাফল্যের পেছনে শিক্ষক, বিদ্যালয় কর্তৃপক্ষ এবং বাবা-মায়ের অবদানের কথা উল্লেখ করে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, এই বিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে সামিনা নুর তাজ কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছেন। স্কুলের সকল ইভেন্টেসহ ক্লাস পরীক্ষায় প্রথম হয়েছেন। হিপ্পো ইন্টারন্যাশনাল ইংলিশ অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য ঢাকায় বিভিন্ন বাছাই পর্বে প্রথম হয়ে গত ৩ জুলাই থাইল্যান্ডে অনুষ্ঠিত হিপ্পো ইন্টারন্যাশনাল ইংলিশ অলিম্পিয়াড-২০২৬ এ অংশ গ্রহণ করেন এবং সেখানে এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশের সামিনা নুর তাজ প্রথম স্থান অধিকার করেন।
আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর ইতালিতে অনুষ্ঠিতব্য ইউনিভার্সাল রাউন্ডে বিশ্বপর্যায়ের ইংলিশ প্রতিযোগিতায় সামিনা নুর তাজের অংশ নেয়ার কথা রয়েছে। ।
আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মো. জলিল উদ্দিন বলেন, সামিনা নুর তাজ শুধু আমাদের প্রতিষ্ঠানের নয়, সারা দেশের গর্ব। তার ভবিষ্যৎ শিক্ষা জীবনের সব ব্যয় প্রতিষ্ঠান বহন করবে। আমি তার ভবিষ্যৎ সাফল্য কামনা করছি।
###
হিপ্পো ইন্টারন্যাশনাল ইংলিশ অলিম্পিয়াড-২০২৬ এশিয়ার মধ্যে প্রথম বাংলাদেশের শিশু শিক্ষার্থী সামিনা নুর তাজ
-
এস এম আসাদুজ্জামান মিলন, গাজীপুরঃ - আপডেট সময় : ০১:৪১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
- 39
জনপ্রিয় সংবাদ




















