ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রামগঞ্জ থানা পুলিশ কর্তৃক চোরাই স্বর্ণালংকার উদ্ধারসহ ০২ জন আসামী গ্রেফতার।

গত ০২ জুলাই ২০২৬ তারিখ, রাত অনুমান ১১.৫০ ঘটিকা হতে ০৩ জুলাই ২৬ তারিখ ভোর অনুমান ০৭.০০ ঘটিকার মধ্যে যেকোন সময় রামগঞ্জ থানাধীন পূর্ব চন্ডিপুর সাকিনস্থ ইসমাইল হোসেন এর নিজ বসত ঘর হতে অজ্ঞাতনামা চোর/চোরেরা রাত্রী বেলায় সঙ্গোপনে গৃহে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করার অপরাধে বাদী এজাহার দায়ের করলে রামগঞ্জ থানার এফআইআর নং-০৭, তারিখ-০৭/০৭/২০২৬ইং, ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড ১৮৬০ রুজু হয়। পরবর্তীতে লক্ষ্মীপুর জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ আবু তারেক মহোদয় এর দিক-নির্দেশনায়, জনাব হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার, (অর্থ ও প্রশাসন) এর তত্ত্বাবধানে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ উদ্দীন চৌধুরী এর নেতৃত্বে রামগঞ্জ থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে রামগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ইং ০৭/০৭/২০২৬ তারিখ রাত অনুমান ০৪:৩০ ঘটিকায় তদন্তে প্রাপ্ত আসামী মোঃ মনির হোসেন প্রকাশ মায়া মনির (৩২), পিতা-মৃত শফিকুল ইসলাম, মাতা সখিনা খাতুন, সাং-উত্তর চন্ডিপুর, ঠাকুর বাড়ী, থানা-রামগঞ্জ, জেলা-লক্ষীপুরকে গ্রেফতার করেন। আসামীকে জিজ্ঞাসাবাদে সে চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে এবং বাদীর বসত ঘর হইতে চুরি যাওয়া স্বর্ণালংকার তার নিজ হেফজতে আছে মর্মে স্বীকার করে। পরবর্তীতে আসামীর নিজ হাতে বের করে দেওয়া মতে স্বর্ণের নেকলেছ-১টি, স্বর্ণের গলার সিক-১টি স্বর্ণের কানের দুল ১ জোড়া, স্বর্ণের কান টানা-১ জোড়া, স্বর্ণের কানের ঝুমকা ১ জোড়া, স্বর্ণের বেসলেইট-১টি, স্বর্ণের আংটি-০৪টি, রুপার কানের রিং-১টি, হাত ঘড়ি-১টি প্রাপ্ত হয়ে বাদীর সনাক্ত মতে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধারকৃত আলামত সমূহ জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

এছাড়াও আসামী মোঃ মনির হোসেন প্রকাশ মায়া মনির (৩২) ডাকাতি প্রস্তুতি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী। তাকে এসটি ৮২/২৬, জিআর- ২৪১/২৩ এবং রামগঞ্জ থানার এফআইআর নং-০৭, তারিখ- ০৭/০৭/২০২৬ইং, ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড ১৮৬০ মূলে গ্রেফতার পূর্বক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদলতে প্রেরণ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

রামগঞ্জ থানা পুলিশ কর্তৃক চোরাই স্বর্ণালংকার উদ্ধারসহ ০২ জন আসামী গ্রেফতার।

আপডেট সময় : ০১:৩১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬