ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জ শাখা ডাকঘর কর্মচারীদের ২ দফা দাবিতে অবস্থান ধর্মঘট পালিত

মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ তৃণমূল ডাক বিভাগের কার্যক্রম সচল রাখতে দীর্ঘদিন ধরে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন শাখা ডাকঘর কর্মচারিগণ। তারপরও তারা বেতন বৈষম্যের শিকার হচ্ছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে মাত্র ১৩০ থেকে ১৩৫ টাকা দৈনিক ভাতায় মানবেতর জীবযাপন করছেন তারা।
মঙ্গলবার (৭ জুলাই২০২৬) দুপুরে সিরাজগঞ্জ প্রধান ডাকঘরের সামনে অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট ও মানববন্ধন কর্মসূচিতে এসব কথা বলেন বক্তারা।
বেতন বৃদ্ধিসহ দুই দফা বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারি ইউনিয়ন সিরাজগঞ্জ জেলা শাখা ধর্মঘট ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
এ সময় বক্তারা বলেন, দেশের ডাক বিভাগের তৃণমূল পর্যায়ে সেবা কার্যক্রম সচল রাখতে শাখা ডাকঘর কর্মচারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও দীর্ঘদিন ধরে তারা বেতন বৈষম্য ও চাকরিগত অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। মাত্র ৪ হাজার টাকা মাসিক ভাতায় চাকরি করতে হচ্ছে তাদের। দ্রব্যমূল্যের এই বাজারে এই টাকায় একজনের সংসারও চলবে না।
বক্তারা অবিলম্বে বেতন বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদানের দাবি জানিয়ে আরও বলেন, তাদের ন্যায্য দাবিগুলো দীর্ঘদিন ধরে উপেক্ষিত হয়ে আসছে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ধর্মঘট ও আন্দোলন অব্যাহত থাকবে।
বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারি ইউনিয়ন জেলা শাখার সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রহমান মাসুদ, সাধারণ সম্পাদক আব্দুর রশীদ, নাসির উদ্দীন, নিলয় হোসেন, জয়নাল আবেদীন ও ইসহাক আলী।
জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা শাখা ডাকঘরের ২ শতাধিক পোস্টমাস্টার, পোস্টম্যান ও রানার এই মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম মহোদয় বরাবার একটি স্মারকলিপি প্রদান করা হলে তিনি তাহা গ্রহণ করেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

সিরাজগঞ্জ শাখা ডাকঘর কর্মচারীদের ২ দফা দাবিতে অবস্থান ধর্মঘট পালিত

আপডেট সময় : ০১:১১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬