ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফের ওয়াব্রাংয়ে পানিবন্দি পরিবারের খোঁজ নিলেন ইউপি চেয়ারম্যান আলী

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ওয়াব্রাং এলাকায় অতিবর্ষণ ও আকস্মিক বন্যায় পানিবন্দি হয়ে পড়া সাধারণ মানুষের খোঁজখবর নিয়েছেন হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আলী।
​মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে তিনি সরেজমিনে ওই বন্যাদুর্গত ও পানিবন্দি এলাকায় যান এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে কথা বলেন।
​পরিদর্শনকালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আলী পানিবন্দি মানুষের দুঃখ-দুর্দশার কথা শোনেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। একই সাথে তিনি দুর্যোগ কবলিত মানুষের জন্য জরুরি সহায়তা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
​এ সময় তাঁর সাথে আরও উপস্থিত ছিলেন—
​শাকের আহম্মদ, আহ্বায়ক, হ্নীলা উত্তর শাখা বিএনপি।
​স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
​পরিদর্শন শেষে নেতৃবৃন্দ জানান, প্রাকৃতিক এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত কোনো মানুষ যেন একা বোধ না করে, সেজন্য প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছেন। পানিবন্দি পরিবারগুলোর জন্য দ্রুত ত্রাণ ও পুনর্বাসন সহায়তার জোর দাবি জানান তারা।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

টেকনাফের ওয়াব্রাংয়ে পানিবন্দি পরিবারের খোঁজ নিলেন ইউপি চেয়ারম্যান আলী

আপডেট সময় : ১২:৫৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬