ঢাকা ১২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নদী ভাঙ্গন ও বেকারত্বের সমাধানে অগ্রাধিকার: হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজানের প্রতিশ্রুতি

নদী ভাঙ্গন ও বেকারত্বের সমাধানে অগ্রাধিকার: হুইপ এবিএম আশরাফ উদ্দিন মিজানের প্রতিশ্রুতি

দেশের চলমান সংকট থেকে উত্তরণে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট ব্যক্তিত্ব হুইপ এবিএম নিজান। তিনি বলেন, দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে দল-মতের ঊর্ধ্বে উঠে একসাথে কাজ করতে হবে।

উপজেলা প্রাঙ্গণে এক আলোচনায় তিনি বিশেষভাবে জুলাই যোদ্ধাদের কথা তুলে ধরেন। তার মতে, যারা জুলাইয়ের আন্দোলনে সামনে থেকে ভূমিকা রেখেছেন তাদের অবদানকে যথাযথ মূল্যায়ন করতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। “জুলাই যোদ্ধাদের নিয়ে আমার চিন্তা সবসময়ই পজিটিভ। তাদের স্বপ্নের বাংলাদেশ গড়তেই আমরা কাজ করব” বলেন তিনি।

হুইপ এবিএম নিজান বেকারত্ব দূরীকরণকেও সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। যুব সমাজকে কর্মমুখী করতে তিনি স্বাবলম্বী বাংলাদেশ গড়ার রূপরেখা তুলে ধরেন। তার পরিকল্পনায় রয়েছে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগে সহায়তা এবং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ।

রামগতি-কমলনগরের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “এই অঞ্চলের মানুষকে নিয়ে আমি প্রতিটা মুহূর্তে ভাবি। নদীভাঙন, যোগাযোগ ও কর্মসংস্থান এই তিনটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চাই।”

তার মতে, দেশ গড়ার কাজে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। বিভেদ নয়, সহযোগিতাই পারে একটি স্বাবলম্বী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

নদী ভাঙ্গন ও বেকারত্বের সমাধানে অগ্রাধিকার: হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজানের প্রতিশ্রুতি

আপডেট সময় : ১১:৫৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬