মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার সকালে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডাব্লিউবি) কর্মসূচির আওতায় জীবন দক্ষতা ও আয়বৃদ্ধিমুলক প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও আর্স বাংলাদেশ-এর সহযোগিতায় আয়োজিত এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবদুল আওয়াল ও শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল।
প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুজ্জামান লিটন, উপজেলা কৃষি অফিসার মোঃ হুমায়ুন কবির, উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেনারি সার্জন সুশান্ত কুমার রায়, আর্স বাংলাদেশ-এর কো-অর্ডিনেটর মোঃ মতিয়ার রহমান প্রমুখ।
প্রশিক্ষণে এ প্রকল্পে কার্যাদেশপ্রাপ্ত আর্স বাংলাদেশ কর্তৃক নিয়োজিত প্রশিক্ষকগণ অংশ নেন।
শ্রীপুরে ভিডাব্লিউবি’র প্রশিক্ষকের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
-
ইসরাইল হাসান আপন স্টাফ রিপোর্টার - আপডেট সময় : ০৯:৪৯:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
- 46
জনপ্রিয় সংবাদ




















