ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভোক্তাদের মানসম্মত পণ্য প্রাপ্তি নিশ্চিতে গাজীপুরে দুই প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

​ভোক্তাদের সঠিক ওজন ও গুণগত মানসম্পন্ন পণ্য প্রাপ্তি নিশ্চিত করতে এবং বাজার নিয়ন্ত্রণে আজ সোমবার ৬ জুলাই গাজীপুরের শ্রীপুরের টেপিরবাড়ী ও গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে গাজীপুর জেলা প্রশাসন। ​
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন শ্রীপুর উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মো: নাহিদ নিয়াজ শিশির। অভিযানে ওজন ও পরিমাপ মানদণ্ড লঙ্ঘন করায় দুটি কারখানাকে পৃথক দুটি মামলা দায়ের করা হয় এবং সর্বমোট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়।
​অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন গাজীপুর বিএসটিআইয়ের পরিদর্শক (মেট্রোলজি) মোঃ হাবিবুর রহমান এবং গাজীপুর বিএসটিআই আঞ্চলিক কার্যালয়র ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলি অর্ণব চক্রবর্ত্তী। আদালত পরিচালনায় সহায়তা করেন বেঞ্চ সহকারী মোঃ সাইফুল ইসলাম এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ। ​জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ভোক্তাদের মানসম্মত পণ্য প্রাপ্তি নিশ্চিতে গাজীপুরে দুই প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

আপডেট সময় : ০৯:২৯:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬