ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিকরগাছায় বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত

যশোরের ঝিকরগাছা উপজেলায় বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) সকাল ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউটস ঝিকরগাছা উপজেলা শাখার সভাপতি সাফফাত আরা সাঈদ।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটসের সহ-সভাপতি ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়ালীয়ার রহমান, উপজেলা স্কাউটস কমিশনার মো. ইসমাইল হোসেন সোহাগ, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মো. তারেক হোসেন এবং উপজেলা স্কাউটস নির্বাহী কমিটির সকল সদস্য।

সভা পরিচালনা করেন উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মো. তারেক হোসেন। সভায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্কাউটিং কার্যক্রম সম্প্রসারণ, নতুন সদস্য অন্তর্ভুক্তি, প্রশিক্ষণের মানোন্নয়ন, সমাজসেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ বৃদ্ধি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সভাপতি সাফফাত আরা সাঈদ বলেন, স্কাউটিং শুধু একটি সহশিক্ষা কার্যক্রম নয়, এটি একজন শিক্ষার্থীকে সুশৃঙ্খল, দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলার অন্যতম কার্যকর মাধ্যম। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্কাউটিং কার্যক্রম আরও শক্তিশালী করতে হবে এবং দুর্যোগ মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে স্কাউটদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। উপজেলা প্রশাসন স্কাউটিংয়ের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করবে বলেও তিনি আশ্বাস দেন।

উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মো. তারেক হোসেন বলেন, উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে স্কাউটিং কার্যক্রমকে আরও গতিশীল করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দক্ষ, শৃঙ্খলাবদ্ধ ও মানবিক গুণাবলিসম্পন্ন নতুন প্রজন্ম গড়ে তুলতে নিয়মিত প্রশিক্ষণ, ক্যাম্পিং এবং সেবামূলক কার্যক্রমের ওপর গুরুত্ব দেওয়া হবে।

উপজেলা স্কাউটস কমিশনার মো. ইসমাইল হোসেন সোহাগ বলেন, স্কাউটিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্বের বিকাশ, আত্মনির্ভরশীলতা, দেশপ্রেম এবং সামাজিক দায়বদ্ধতার চেতনা গড়ে ওঠে। তিনি স্কাউট আন্দোলনকে আরও বেগবান করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ স্কাউটিং কার্যক্রমকে আরও সমৃদ্ধ ও কার্যকর করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ঝিকরগাছায় বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:১২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬