মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, “খ” সার্কেল, কুষ্টিয়া কর্তৃক পরিচালিত মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট ১৫০ পিস ও গাঁজা ৫০০ গ্রাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ০১ জন আসামিকে গ্রেফতার করে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
আসামির নাম ও ঠিকানা:
১। মোঃ রনি হোসেন (৩০) (গ্রেফতার)
পিতা: মোঃ কালু
মাতা: মোছাঃ নুরেলা বেগম
সাং: সাতবাড়িয়া বাজার, থানা: ভেড়ামারা, জেলা: কুষ্টিয়া।
অভিযানের স্থান:
আসামির নিজ বসতবাড়ি, সাতবাড়িয়া বাজারপাড়া, থানা: ভেড়ামারা, জেলা: কুষ্টিয়া।
তারিখ: ০৬/০৭/২০২৬ ইং
সময়: সন্ধ্যা ৭:৩০ ঘটিকা থেকে রাত ৮:০০ ঘটিকা পর্যন্ত।
উদ্ধারকৃত আলামত:
– টাপেন্টাডল ট্যাবলেট – ১৫০ পিস
– গাঁজা – ৫০০ গ্রাম
জনাব পরিদর্শক খবির আহমেদ বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ভেড়ামারা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, “খ” সার্কেল, কুষ্টিয়া কর্তৃক পরিচালিত মাদকবিরোধী অভিযান
-
নিজস্ব প্রতিবেদক, বাংলার সংবাদ - আপডেট সময় : ০৩:২০:৪৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
- 42
জনপ্রিয় সংবাদ




















