ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চিতলমারী শেরে বাংলা ডিগ্রি কলেজ রোডে জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে

বাগেরহাটের চিতলমারী উপজেলার শেরে বাংলা ডিগ্রি কলেজ রোডে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী, শিক্ষার্থী ও পথচারীরা ও ব্যাবসায়ীরা।
চিতলমারী সদর বাজার সংলগ্ন শেরেবাংলা ডিগ্রি কলেজ রোড সাবেক স্টিল ব্রীজ সংলগ্ন ১০০ গজ রাস্তাটি সামান্য বৃষ্টির পানিতে তলিয়ে যায়।

সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন স্থানে পানি জমে থাকায় চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, সড়কের পাশে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি দীর্ঘ সময় ধরে জমে থাকে। ফলে শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে কলেজগামী শিক্ষার্থীরা কাদা ও জমে থাকা পানি মাড়িয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন।
এলাকাবাসীর মতে, দীর্ঘদিন ধরে সমস্যাটি বিদ্যমান থাকলেও এখন পর্যন্ত স্থায়ী কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং যানবাহন চলাচলেও বিঘ্ন সৃষ্টি হচ্ছে। অনেক সময় মোটরসাইকেল ও রিকশা দুর্ঘটনার শিকার হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করলে এলাকাবাসী দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পাবেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

চিতলমারী শেরে বাংলা ডিগ্রি কলেজ রোডে জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে

আপডেট সময় : ০১:৩৫:৪১ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬