ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণ

জাতীয় পর্যায়ের কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সারা দেশের ন্যায় নীলফামারীতেও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে নজরুল বর্ষ। এ উপলক্ষে ২ থেকে ৪ জুলাই পর্যন্ত নীলফামারী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে চার দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সমাপনী দিনে, ৪ জুলাই বিকেল ৪টায় অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মো. নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসমিন আওন, জেলা কালচারাল অফিসার নুজাত তাবাসসুম, জেলা জাসাসের আহ্বায়ক মো. আসলাম হায়াত মিল্টন, জেলা জাসাসের সদস্য সচিব আবু হাসনাত রাসেল, জেলা মহিলা দলের সভানেত্রী তাসনিম তৌহিয়াসহ বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সংস্কৃতিচর্চায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে নানা সাংস্কৃতিক পরিবেশনা ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে বলেন, নজরুলের অসাম্প্রদায়িক চেতনা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে ভবিষ্যতেও এ ধরনের সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

নীলফামারীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণ

আপডেট সময় : ১০:০৯:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬