ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে সাত ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

গাজীপুরের শ্রীপুর উপজেলার ঔষধের ফার্মেসিতে বিশেষ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রবিবার ৫ জুলাই শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজ শিশির ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানাযায়,
অভিযানে ভ্রাম্যমাণ আদালত উপজেলার বিভিন্ন ফার্মেসির কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনের সময় সাতটি ফার্মেসিতে অনিয়মের প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত। পরে সাত ফার্মেসিকে আশি হাজার টাকা জরিমানা করা হয়।
শ্রীপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজ শিশির ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও সতর্কবার্তা প্রদান করেন। এ সময় ওষুধ বিক্রয়ে সরকারি বিধি-বিধান মেনে চলা, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ বা বিক্রি না করা এবং প্রয়োজনীয় লাইসেন্স ও কাগজপত্র হালনাগাদ রাখার নির্দেশনা দেওয়া হয়।
###

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

গাজীপুরে সাত ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

আপডেট সময় : ০৮:৫৯:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬