ময়মনসিংহ -১ আসনে ২০২৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে সাংসদ সদস্য প্রার্থী ছিলেন জনাব সালমান ওমর রুবেল।সেই সময়ে নির্বাচন প্রচারনার কোন এক মূহুর্তে হালুয়াঘাট উপজেলার কাজিরহাট গ্রামের বৃদ্ধা ভিক্ষুক রিনা রিসিল প্রার্থীকে নির্বাচনী খরচের অংশ হিসেবে ভিক্ষার টাকা হাতে তুলেদেন এবং নেয়ার জন্য জোর করেন।বৃদ্ধার প্রার্থী নির্বাচিত হয়েছেন! বৃদ্ধার হয়তো চাওয়া পাওয়ার হিসেব কখনো মিলেনি, হয়তো কখনো চায়ওনি আশা ও করেনি অনেক কিছু! তবে একাকী নিসঙ্গ বৃদ্ধার ভাঙ্গা ছেড়া, ফুটো, জীর্ণ ও শীর্ণ জুপড়ি দিয়ে প্রচন্ড নিন্দ্রা মুহূর্তে বৃষ্টির পানি গায়ে পরা নির্ঘুম রাত থেকে মুক্তি পেয়ে কোন রকম শেষ সময় যা কিছু দিন আছে একটু ভালো সময় পারকরে যাওয়ার প্রার্থনা হয়তো সৃষ্টি কর্তার কাছে ছিল। ময়মনসিংহ -১ আসনের সংসদ সদস্য সালমান ওমর রুবেল নির্বাচিত হয়েই তার বেতনের টাকা দিয়ে রিনা রিসিল এর জন্য নতুন ঘর নির্মাণ করেন যা আনুষ্ঠানিক ভাবে বৃদ্ধা রিনা রিসিল কে হস্তান্তর করা হয়েছে।স্থানীয় জনসাধারন এমন কাজের প্রসংশা করে বলেন এমন দৃষ্টান্ত খুব কম হয় ।ইতিমধ্যে সামাজিক মাধ্যমে এই তথ্য প্রকাশিত হওয়ায় নেটিজনদের প্রশংসায় নেট দুনিয়া সরগরম হয়ে পড়েছে অনেকেই সাধুবাদ জানিয়েছেন এমপি সালমান ওমর রুবেল কে।
প্রার্থীকে ভিক্ষার টাকা তুলে দেয়া সেই রিনা রিসিল এর জন্য নির্বাচিত হয়েই বেতনের টাকা দিয়ে নতুন ঘর উপহার।
-
মোঃ জুয়েল মিয়া স্টাফ রিপোর্টর" সত্যের পথে নির্ভীক "দৈনিক বাংলার সংবাদ "।জানাযায় - আপডেট সময় : ০৮:৪৫:২০ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
- 38
প্রার্থীকে ভিক্ষার টাকা তুলে দেয়া সেই রিনা রিসিল এর জন্য নির্বাচিত হয়েই বেতনের টাকা দিয়ে নতুন ঘর উপহার।
জনপ্রিয় সংবাদ



















