পুলিশ সুপার, মুন্সিগঞ্জ জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম, মহোদয়ের দিক-নির্দেশনায় থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে টংগিবাড়ী থানা পুলিশ কর্তৃক ইং ০৪/০৭/২০২৬ তারিখ রাত ০৮.০০ ঘটিকা হইতে ইং ০৫/০৭/২০২৬ তারিখ সকাল ০৮.০০ ঘটিকা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করিয়া অত্র থানা এলাকা হইতে আসামী ১। আলামিন বেপারীকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার। মসজিদের মাইক ও খানকা শরীফের মালামাল চুরি মামলার সন্দিগ্ধ আসামী ২। জনি বেপারী ৩। সবুজ শেখ গ্রেফতার , এক গ্রাম হেরোইন সহ আসামী ৪। আলামিন দেওয়ান গ্রেফতার , ৫। সিআর ওয়ারেন্ট মুলে গ্রেফতার রুমা আক্তার , ০২ পিস ইয়াবা ট্যাবলেট ও এক পুড়িয়া গাজা সহ গ্রেফতার কৃত আসামী শাহিন শেখ কে ভ্রাম্যমাণ আদালতের মধ্যেমে ০১ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা , সর্ব মোট ০৬ জন আসামীকে গ্রেফতার করা হয়। বিধি মোতাবেক আসামীদের কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
হারুন রশীদ শেখ স্টাফ রিপোর্টার দৈনিক বাংলার সংবাদ 



















