ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‎রাজনগর উপজেলায় প্রথমবারের মতো সম্পূর্ণ অনলাইন নাগরিকত্ব সনদ চালু করল ৪নং পাঁচগাঁও ইউনিয়ন পরিষদ

‎ডিজিটাল সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নতুন এক মাইলফলক স্থাপন করেছে মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৪নং পাঁচগাঁও ইউনিয়ন পরিষদ। রাজনগর উপজেলার মধ্যে প্রথমবারের মতো সম্পূর্ণ অনলাইন ভিত্তিক নাগরিকত্ব সনদ ও বিভিন্ন প্রত্যয়নপত্র প্রদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে।
‎এ উপলক্ষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুবেল আহমেদ রাসেল জানান, এখন থেকে ইউনিয়নের নাগরিকরা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে নাগরিকত্ব সনদ ও বিভিন্ন প্রত্যয়নপত্রের জন্য আবেদন করতে পারবেন। আবেদন যাচাই-বাছাই শেষে দ্রুত সনদ সংগ্রহের সুযোগ পাবেন, ফলে ইউনিয়ন পরিষদে এসে দীর্ঘ সময় অপেক্ষা কিংবা অপ্রয়োজনীয় ভোগান্তির অবসান হবে।
‎তিনি আরও জানান, ইতোমধ্যে এই সেবার আওতায় প্রথম অনলাইন নাগরিকত্ব সনদ ইস্যু করা হয়েছে, যা ডিজিটাল সেবা কার্যক্রমের সফল সূচনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
‎ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে পাঁচগাঁও ইউনিয়নকে একটি আধুনিক, স্বচ্ছ ও স্মার্ট ইউনিয়নে রূপান্তর করাই আমাদের লক্ষ্য। জনগণের দোরগোড়ায় সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দিতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”
‎এ উদ্যোগকে স্থানীয় বাসিন্দারা সময়োপযোগী ও জনবান্ধব পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছেন। তাদের প্রত্যাশা, এই ডিজিটাল সেবার মাধ্যমে ইউনিয়নবাসী আরও সহজ ও দ্রুত সরকারি সেবা গ্রহণ করতে পারবেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

‎রাজনগর উপজেলায় প্রথমবারের মতো সম্পূর্ণ অনলাইন নাগরিকত্ব সনদ চালু করল ৪নং পাঁচগাঁও ইউনিয়ন পরিষদ

আপডেট সময় : ০৬:৫৯:১১ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬