ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভেড়ামারা থানা পুলিশের অভিযানে টাপেন্টাডলসহ আটক ১

কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশের ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তি বুলবুল কবির। তিনি ভেড়ামারা উপজেলার কারিগরপাড়া এলাকার তুজাম্মেল হকের ছেলে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এ সময় তার কাছ থেকে টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মো. জাহেদুর রহমান-এর নেতৃত্বে মাদক নির্মূলে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছেন। তার নির্দেশনায় থানা পুলিশের এমন ধারাবাহিক অভিযানে স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া সৃষ্টি হয়েছে।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ভেড়ামারা থানার পক্ষ থেকে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ভেড়ামারা থানা পুলিশের অভিযানে টাপেন্টাডলসহ আটক ১

আপডেট সময় : ০৯:৪১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬