লালমনিরহাটের আদিতমারী উপজেলার ১ নম্বর দুর্গাপুর ইউনিয়নে আমগাছ থেকে শামিন (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই, ২০২৬) রাতে দুর্গাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শামিন ওই এলাকার স্বপন মিয়ার ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে ২ নম্বর ওয়ার্ডের একটি বাগান এলাকায় শামিনের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে আদিতমারী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে। মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া না গেলেও পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং স্থানীয়দের বিশেষ অনুরোধে পুলিশ ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করে এবং দাফনের অনুমতি প্রদান করে।আইনি প্রক্রিয়া শেষে শনিবার রাতেই স্থানীয় কবরস্থানে নিহত শামিনের জানাজা ও দাফন সম্পন্ন করার সিদ্ধান্ত নেয় পরিবার। এদিকে, এই ঘটনায় আদিতমারী থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
লালমনিরহাটে আমগাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, রাতেই দাফন
-
মোঃ মিজানুর রহমান স্টাফ রিপোর্টার - আপডেট সময় : ০৯:১৩:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
- 38
জনপ্রিয় সংবাদ




















