ঈশ্বরগঞ্জে স্কুলের দেয়াল টপকে সড়কে পড়তেই শিক্ষার্থীর ওপর উঠে গেল ইজিবাইক, হাসপাতালে মৃ*ত্যু….
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে স্কুল মাঠে খেলা শেষে বিদ্যালয়ের দেয়াল টপকে সড়কে পড়তেই ব্যাটারিচালিত একটি ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে
অর্ক গৌড় (৯) নামের এক শিক্ষার্থীর শরীরের উপর উঠে যায়। এতে গুরুতর আ*হত অর্ক গৌড়কে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশ*ঙ্কা*জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে রেফার করে।
আজ(৪ জুলাই) শনিবার আনুমানিক সকাল সাড়ে ১০ টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর শহরের চরনিখলা উচ্চ বিদ্যালয়ের সামনে ঈশ্বরগঞ্জ টু আঠারবাড়ী সড়কে এ দু*র্ঘ*টনা ঘটে। এদিন বিকাল আনুমানিক ৪ টার দিকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অর্ক মা*রা যায়। নিহত অর্ক গৌড় ঈশ্বরগঞ্জ পৌর শহরের চরনিখলা গ্রামের পাটবাজার পুকুর পাড়ের বাসিন্দা ভজন গৌড়ের মেঝো ছেলে। সে চরনিখলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল বলে জানা যায়।




















