ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দৈহারী ইউনিয়নের পুলিশিং বিট কমিটি গঠনে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ

পিরোজপুর-২ আসনের নেছারাবাদ উপজেলার ৬ নং দৈহারী ইউনিয়নে পুলিশিং বিট কমিটি গঠনকে কেন্দ্র করে অনিয়ম, স্বজনপ্রীতি এবং রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের একাধিক নেতার অভিযোগ, পাটিকেলবাড়ি পুলিশ ফাঁড়ির আওতাধীন দৈহারী ইউনিয়নের পুলিশিং বিট কমিটির ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের একটি খসড়া তালিকায় এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদের বিরুদ্ধে অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। একই সঙ্গে বিএনপির ত্যাগী ও সক্রিয় নেতাকর্মীদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলেও দাবি করেন তারা।

অভিযোগকারীদের ভাষ্য, স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা মতবিনিময় ছাড়াই গোপনে কমিটির খসড়া প্রস্তুত করা হয়েছে। এতে দলীয় আদর্শের অনুসারীদের উপেক্ষা করে নির্দিষ্ট একটি পক্ষকে প্রাধান্য দেওয়া হয়েছে বলে তারা মনে করছেন।

স্থানীয় সূত্রে আরও অভিযোগ রয়েছে, ইউনিয়ন বিএনপির নেতা মো. মারুফ হোসেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। অভিযোগকারীদের দাবি, ভবিষ্যৎ নির্বাচনী সুবিধাw অর্জনের উদ্দেশ্যে তিনি তার ভাই, সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. মিজানুর রহমান মিন্টুর অনুসারী এবং নিজের আত্মীয়-স্বজনদের প্রাধান্য দিয়ে পুলিশিং বিট কমিটি গঠনে প্রভাব বিস্তার করেছেন। তাদের আশঙ্কা, দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে সুবিধা নেওয়ার লক্ষ্যেই এ ধরনের কমিটি করা হয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে জানতে মো. মারুফ হোসেনের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।

এদিকে, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য পুলিশিং বিট কমিটি গঠনের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা সংশ্লিষ্ট পুলিশ প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

দৈহারী ইউনিয়নের পুলিশিং বিট কমিটি গঠনে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ

আপডেট সময় : ০৯:০৯:১২ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬