ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত শাওনকে গ্রামবাসীর সংবর্ধনা প্রদান

মাগুরার শ্রীপুর উপজেলার তারাউজিয়াল গ্রামের কৃতি সন্তান শাহরিয়ার জামান শাওন ৪৭তম বিসিএস প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় গ্রামবাসীর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে তারাউজিয়াল পল্লী মঙ্গল সমিতির হলরুমে সর্বস্তরের গ্রামবাসীর এ অনুষ্ঠানের আয়োজন করেন।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তারাউজিয়াল পল্লী মঙ্গল সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার মিয়া আলী আকবরের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নাকোল সম্মিলনী ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুন্সি মোখলেছুর রহমান, শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর নির্মল কুমার সাহা, হাট দ্বারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, সংগঠনের সহ-সভাপতি কাজী সাখাওয়াত হোসেন, শ্রীপুর সরকারি কলেজ-টিকাবিলার অধ্যক্ষ জালাল উদ্দীন চৌধুরী, আমেরিকা প্রবাসী এনামুল বশির, সব্দালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিয়া সমিরুল ইসলাম সমির, সব্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শরিফুল ইসলাম সাচ্চু, পল্লী মঙ্গল সমিতির প্রচার সম্পাদক ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন তারেক, শিক্ষক আকতার হোসেন, ও কাজী টুটুল প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জি. কে. আইডিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল। অনুষ্ঠানে শাওনের পিতা মনিরুজ্জামান মোহন ও মাতা ফাহিমা বেগম উপস্থিত ছিলেন।
এর আগে গ্রামবাসীর পক্ষ থেকে রবিউল ইসলামের নেতৃত্বে মাগুরা জেলার প্রবেশপথ ওয়াপদা মোড় থেকে শাওনকে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে নিজে গ্রামে আনা হয়। অনুষ্ঠানে শাওনকে ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করা হয়।
উল্লেখ্য, শাওন এর আগে সেনাবাহিনীর কমিশনন্ড, বিবিএস শিক্ষা ও বিসিএস সমবায়-এ সুপারিশ প্রাপ্ত হয়েছিলেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত শাওনকে গ্রামবাসীর সংবর্ধনা প্রদান

আপডেট সময় : ১২:১০:২৫ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬