যদি লক্ষ্য থাকে অটুট,বিশ্বাস হৃদয়ে, হবেই হবে দেখা, দেখা হবে বিজয়ে,, এই প্রতিপাদ্য নিয়ে শিবপুর বর্ণমালা আইডিয়াল কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
বর্ণমালা আইডিয়াল কলেজের আয়োজনে আজ বৃহস্পতিবার (২৫ জুন) সকালে গ্রামীণ পার্টি সেন্টার হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কলেজের সভাপতি শাহিন মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সহ – সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ সোহরাওয়ার্দীে মেডিকেল কলেজ ও হাসাপাতালের সাবেক অধ্যাপক ডাঃ ওমর ফারুক ভূঁইয়া, শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুউদ্দিন মো: আলমগীর, শিবপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো:ইকবাল হোসেন। এছাডাও বর্ণমালা আইডিয়াল কলেজের পরিচালকগণ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন এর শুভেচ্ছা বক্তৃতার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় ।
মো:হাবিবুর রহমান সুমন, শিবপুর( নরসিংদী) প্রতিনিধি. 



















